ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া যখন প্রতারক: গ্রেফতার দুই

ভাড়াটিয়া হিসেবে পাশের ফ্ল্যাটের বাসিন্দার সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন কৌশল অবলম্বনে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মোতালেব ও সাথী আক্তার সুমি।


শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম প্রতিদিনের ডাক. কম কে জানায়, ২০২১ সালের নভেম্বর মাসে একজনের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল মোতালেব ও সাথী আক্তার সুমিকে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) নারায়ণগঞ্জ ও ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরা উভয়ে স্বামী-স্ত্রী। গ্রেফতারের পর জানা যায় সাথী আক্তার সুমির প্রকৃত নাম দুলালী এবং এরা দীর্ঘদিন যাবৎ প্রতারণার পেশায় জড়িত।


গ্রেফতারকৃতদের প্রতারণার কৌশল সম্পর্কে ওসি বলেন, গ্রেফতারকৃতরা পরিকল্পিতভাবে তাদের প্রকৃত নাম-ঠিকানা গোপন করে মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে একেক বাড়িতে বাসা ভাড়া নেয়। পরবর্তী সময়ে ভাড়াটিয়া হিসেবে পাশের ফ্ল্যাটের লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর যৌথভাবে জমি/ ফ্ল্যাট ক্রয়সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রথমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে এবং পরে সুযোগ বুঝে পাশের ফ্ল্যাটের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑